• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জেলা পরিষদ প্রশাসকে কলেজিয়েট স্কুলের ১৯৭০ এসএসসি ব্যাচের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: সোমবার, ১৫ জুন, ২০২৬
জেলা পরিষদ প্রশাসকে কলেজিয়েট স্কুলের ১৯৭০ এসএসসি ব্যাচের সংবর্ধনা
জেলা পরিষদ প্রশাসকে কলেজিয়েট স্কুলের ১৯৭০ এসএসসি ব্যাচের সংবর্ধনা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের সহপাঠীরা। সোমবার দুপুর ১২টায় রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Advertisements

এ সময় দীর্ঘদিনের সহপাঠীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আয়কর আইনজীবী অ্যাডভোকেট নুরুল হাসান, কৃষিবিদ মো. আজিজুল ইসলাম, রুয়েটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মতিন, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ.ই.এম. আব্দুল্লাহ, অ্যাডভোকেট অঙ্কুশ,ব্যবসায়ী আলফাত উদ্দিন আহমেদসহ রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা দীর্ঘদিন ধরে সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং নেতৃত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণে তারা আনন্দ প্রকাশ করেন এবং তাঁর সফলতা কামনা করেন।

জবাবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা উপস্থিত সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সহপাঠীদের এই ভালোবাসা ও সম্মান তাঁকে অনুপ্রাণিত করেছে। তিনি রাজশাহীর উন্নয়ন ও জনসেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আরো খবর