রাজশাহী কলেজের ইতিহাস বিভাগ কতৃক পরিচালিত রেনেসাঁ ক্লাবের ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিথিলা ফারজানাকে সভাপতি ও অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
রোববার দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী এ কমিটি অনুমোদন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু ইউনুছ আলী। এছাড়াও রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হাবিবুর রহমান এবং এসময় ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আরিফুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
নবগঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি ফাহমিদা কায়েম এবং সাহেদ ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক রহমত আলী ও জান্নাতুল মাওয়া বুশরা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রিফাত, কোষাধ্যক্ষ আজরিন করিম অদিতি। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছে, আল-আমিন ইসলাম, তৌফিকুর রহমান, নাজিফা নাজ, ইসরাত জাহান এ্যানি, তৌহিদুর রহমান, মিলন হোসেন, রাকিব ইসলাম ও মোস্তাফিজুর রহমান সিয়াম। কমিটি ঘোষণার পর কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ রেনেসাঁ ক্লাবের কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।