রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মতিহার, চন্দ্রিমা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে মতিহার থানার চরসাতবাড়ীয়া এলাকা থেকে ইদুলকে, একই দিন রাত সোয়া ১১ টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকা থেকে রাসেলকে এবং শনিবার রাত ১১ টার দিকে বোয়ালিয়া থানার তালাইমারী এলাকা থেকে ইমামকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো: ইদুল (২২) মতিহার থানার চর সাতবাড়ীয়া গ্রামের ইউসুব আলী ওরফে ইশার ছেলে, মো: রাসেল (২৬) চন্দ্রিমা থানার আসাম কলোনী গ্রামের আব্দুল ছামাদের ছেলে এবং মো: ইমাম হোসেন (৩৩) বগুড়া জেলার সদর থানার বৃন্দাবনপাড়া গ্রামের মৃত ফেরদৌস হোসেনের ছেলে।
আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ২৫ পিস ট্যাপেন্টাডল এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ইমামের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।