• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিবিরের গুমের নাটকের বিরুদ্ধে রাজশাহী কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৪ জুন, ২০২৬
রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্রশিবিরের গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভিকটিমদের অবমাননার প্রতিবাদে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার (১৪ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রাজশাহী কলেজ গ্রন্থাগারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

Advertisements

সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির)। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি জামায়াতের এক নেতার গুমের ঘটনাকে কেন্দ্র করে দেশে পুনরায় ‘মব কালচার’ সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। অতীতেও একই কৌশলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, দেশের জনগণ এখন অনেক সচেতন এবং স্বাধীনতাবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্র সম্পর্কে অবগত। সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে কোনোভাবেই ‘মব জাস্টিস’ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।

আবির আরও বলেন, মব কালচার আর ফিরে আসবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এমন অপচেষ্টা অব্যাহত থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে তার জবাব দেবে।

সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো খবর