• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আবারও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১৩ জুন, ২০২৬
আবারও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ
আবারও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের বিএসএফের আরেকটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে কয়েক ঘণ্টা পর ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।

Advertisements

শনিবার সকালে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন নদীপথে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশুসহ ১৫ জনকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে রাত ২টা ৪০ মিনিটে বিএসএফ ওই ব্যক্তিদের ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

তিনি আরো বলেন, সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্ছ সতর্ক রয়েছে। এর আগে, গত ৪ জুন বাঙ্গাবাড়ি সীমান্তেও ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ, যা বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয় বিএসএফ।


আরো খবর