দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে একইদিন সকালে কক্সবাজারের চকরিয়ায় বৃক্ষরোপণের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় জেলা পরিষদ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, মহানগর বিএনপির সভাপতি আসলাম সরকার, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু এবং বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সহ-সভাপতি শামসুল হক মিলু।
এছাড়াও রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।