• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কারাগারে অসুস্থ বিএনপি নেতা চাঁদ

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে সোমবার সকালে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীদের একটি দল আবু সাঈদ চাঁদকে হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যায়। সেখানে একজন চিকিৎসক কর্মকর্তাকে চিকিৎসা দেন। এ ছাড়া বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়া হয়। তবে এদিন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ ছিল। তাই পরীক্ষা হয়নি। এ জন্য চাঁদকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

জানতে চাইলে বিষয়টি ‘অভ্যন্তরীণ ব্যাপার’ বলে কোনো কথা বলতে চাননি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিল। তিনি বলেন, ‘এটা ডাক্তারি ফাংশন। আমাকে খোঁজ নিতে হবে। আর এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এসব তথ্য জানাতে হবে কেন!’

বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে গত ২৫ মে আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে এ অভিযোগে দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে।

এর মধ্যেই প্রতারণার পুরোনো একটি মামলায় গত ২৪ সেপ্টেম্বর চাঁদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁদের বিরুদ্ধে এখনো ৭০টিরও বেশি মামলা বিচারাধীন।


আরো খবর