• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৩ জুন, ২০২৬
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় ইমন, জিহাদ ও মামুনুরকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করে। এছাড়াও একই তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শফিকুলকে গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলো- ইমন মোল্লা (২৭) আরএমপির মতিহার থানার কাজলা গ্রামের পিয়ারুল মোল্লার ছেলে, জিহাদ ইসলাম ওরফে ডালিম (৩৮) বোয়ালিয়া থানার রাণীনগর বাজে কাজলা এলাকার মৃত মোস্তাকিমের ছেলে, মামুনুর রশিদ (৩০) পাবনা জেলার ইশ্বরদী থানার পতিরাজপুর গ্রামের আবুল ফজল শেখের ছেলে এবং শফিকুল ইসলাম ওরফে লাবীব (১৯) রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া (প্যারামেডিকেল রোড) এলাকার রফিকুল ইসলামের ছেলে।
আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ইমনের দেহ তল্লাশি করে ১,০০০ মিলিলিটার দেশীয় চোলাইমদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া শফিকুলের কাছ থেকে ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ইমন, জিহাদ ও মামুনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক প্রত্যয়ন করেন যে, তারা চোলাইমদ সেবন করেছিলেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর