• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৩ জুন, ২০২৬
২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী
২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে গত ২০ বছরে মাদক ব্যবসা করে প্রায় এক হাজার ব্যক্তি কোটিপতি হয়েছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অবিলম্বে এসব মাদক কারবারিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisements

শনিবার দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে অনুষ্ঠিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন: সুরক্ষা, চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, উন্নয়ন ও অর্জনের ক্ষেত্রে রাজশাহী সব সময়ই এগিয়ে ছিল। কিন্তু গত ২০ বছরে অনেক কিছু নষ্ট হয়ে গেছে।

নিজ কার্যালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, মো. ফজলে হুদা, ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং মোহাম্মদ ফয়েজুল কবির।


আরো খবর