• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগমারার যোগিপাড়ায় গভীর নলকূপ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৩ জুন, ২০২৬
বাগমারায় যোগিপাড়ায় গভীর নলকূপ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব
বাগমারায় যোগিপাড়ায় গভীর নলকূপ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব

বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়নের ২২ নম্বর গভীর নলকূপ নিয়ে বর্তমান ও সাবেক পরিচালনাকারীদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অনিয়ম, অবৈধভাবে টাকা আদায় এবং নলকূপ পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার যোগিপাড়া এলাকার ২২ নম্বর গভীর নলকূপের অপারেটর হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নজিবর রহমান (লজেন)। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বলে দাবি করা হয়েছে।

বর্তমান পরিচালনা কমিটির পক্ষে আমছের আলী সান্টু অভিযোগ করে বলেন, মোতালেব হোসেন, মোখলেসুর রহমান, রফিকুল ইসলাম ও আশিকুল ইসলাম (সিজার) দীর্ঘ ১৭ বছর ধরে নলকূপটি পরিচালনা করেছেন। এ সময় তারা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

সান্টুর দাবি, চলতি মৌসুমে তারা দায়িত্ব পাওয়ার পরও সাবেক পরিচালনাকারীরা বিভিন্ন কৃষকের বাড়িতে গিয়ে সেচের টাকা আদায় করছেন। তিনি বলেন, আমরা যেসব জমিতে পানি দিয়েছি, সেসব জমির মালিকদের কাছ থেকেও তারা জোর করে বা নানা কৌশলে টাকা নিয়ে নিচ্ছে। এতে আমাদের সুষ্ঠুভাবে নলকূপ পরিচালনা করতে সমস্যা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, আশিকুল ইসলাম সিরাজ সরকারি চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় দীর্ঘদিন নলকূপের দায়িত্ব পালন করেছেন, যা নিয়মবহির্ভূত।

অন্যদিকে আশিকুল ইসলাম (সিজার) এসব অভিযোগ অস্বীকার করে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ড্রেনম্যান ইউসুফের সঙ্গে এক মৌসুমের জন্য ৫৫ হাজার টাকায় চুক্তি হয়েছিল। তবে চুক্তির টাকা পরিশোধ না হওয়ায় ইউসুফ বারবার টাকা চাইতে আসছিলেন।

সিজার বলেন, আমাদের সেখানে প্রায় ১২ বিঘা জমি আবাদ রয়েছে। তখন তাকে বলি আমরা তো তোমার টাকা তুলে দিতে পারবো না তবে আমাদের যে জমিটা আছে সেটা যে টাকা হয় সেটা তোমাকে দিতে পারবো। আমার ভাগের টাকা টা তাকে দেয়া হয়েছে আর বলেছি যারা দায়িত্বে আছে তাদেরকে জানিয়ে দিও। আমরা কারো কাছ থেকে টাকা তুলিনি। ইউসুফ অনেক কষ্ট করে নিজের পরিবার চালায়।
এ বিষয়ে ড্রেনম্যান ইউসুফ বলেন, প্রথমে আজিজার রহমান তাকে এক মৌসুমের জন্য ৫৫ হাজার টাকার বিনিময়ে সেচ ব্যবস্থাপনার দায়িত্ব দেন। পরে বর্তমান পরিচালনাকারী সান্টুর পক্ষ থেকেও একই অঙ্কের টাকায় কাজ করার কথা বলা হয়।

তিনি অভিযোগ করেন, মৌসুম শেষ হওয়ার পর আমাকে তিন চার বারে মাত্র ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা পাওয়ার জন্য বারবার গিয়েও কোনো সমাধান পাইনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বরেন্দ্র কর্তৃপক্ষকেও জানিয়েছি।

ইউসুফ আরও বলেন, আমার পাওনা টাকা না পাওয়ার জন্য যাদের জমিতে সেচ দিয়েছি তাদের কাছ থেকে টাকা নিচ্ছি। আমার টাকা উঠে গেলে আমি আর নিব না।

বর্তমান অপারেটর নজিবর রহমান বলেন, একটি চুক্তির মাধ্যমে একজন ব্যক্তিকে ৫৫ হাজার টাকায় দায়িত্ব দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা পরিশোধও করা হয়। তবে পরবর্তীতে প্রতিপক্ষ আশিকু ইসলাম (সিজার) নিজেরাই কৃষকদের কাছ থেকে সেচের টাকা আদায় শুরু করে, যার ফলে চুক্তির বাকি টাকা পরিশোধ করা সম্ভব হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, আমরা কৃষকদের স্বেচ্ছায় পানি সরবরাহ করছি। তারা ফসল আবাদ করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। টাকা চাইতে গেলে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া সাধারণ কৃষকদের কাছ থেকেও অন্য পক্ষ টাকা তুলে নিচ্ছে।

বাগমারা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ওখানে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছে। আমরা বিঘাপ্রতি সেচের হার নির্ধারণ করে দিয়েছি। সেই অনুযায়ী টাকা আদায় হওয়ার কথা। কিন্তু পরে কী হচ্ছে, তা জানতে আবার লোক পাঠিয়েছিলাম। তবে এখনও বিস্তারিত খোঁজ নিতে পারিনি।

তিনি বলেন, অপারেটর হিসেবে বর্তমানে একটি পক্ষ দায়িত্বে রয়েছে। অন্য একটি পক্ষ গত ১৭ বছর ধরে নলকূপটি পরিচালনা করছিল। তারা শিকি ধান চাষ পদ্ধতিতে অভ্যস্ত ছিল। আমি শিকি ধান পদ্ধতির পক্ষে নই। আমাদের নিয়ম অনুযায়ী কৃষকরা বিএমডিএর কার্ড রিচার্জ করে পানি নেবে। কিন্তু এই ব্যবস্থায় তাদের অসুবিধা হচ্ছে। মূলত তারা আমাদের নিয়মটি মানতে পারছে না।


আরো খবর