• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অবরোধ ও নাশকতার প্রতিবাদে আসাদের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

বিএনপি-জামায়াতের দেশ বিরোধী অবরোধ ও নাশকতার প্রতিবাদে রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার সকালে রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশের মানুষ নাশকতাকে কখনোই সমর্থন করেনা। একারণে তারা আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতাকেও ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। তারা অবরোধের নামে যে দেশ বিরোধী কর্মসূচি দিয়েছে তাকেও প্রত্যাখ্যান করেছে।

বিএনপিসহ সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির প্রতিবাদে রোববার সকালে নগরীর লক্ষীপুর এলাকায় আসাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে লক্ষীপুর মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় নেতা কর্মীদের  উদ্দেশ্যে আসাদ বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে কোনভাবেই সফল হতে না পারে সেজন্য প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক কিচ্ছু, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুলা আল মামুন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলি, আওয়ামী লীগ নেতা সুলতান আলী, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রুবেলসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার সকাল ১০ টায় একই স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।


আরো খবর