• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কারিগরি ল্যাবে হাতে-কলমে শিক্ষা পাবে বাঘার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
কারিগরি ল্যাবে হাতে-কলমে শিক্ষা পাবে বাঘার শিক্ষার্থীরা
কারিগরি ল্যাবে হাতে-কলমে শিক্ষা পাবে বাঘার শিক্ষার্থীরা

বাঘা উপজেলার শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইনস্টিটিউটে আধুনিক কারিগরি ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার তমা।

Advertisements

তিনি বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত শিক্ষা ছাড়া কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা কঠিন। এই কারিগরি ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবে, যা তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। বিশেষ করে ছাত্রীদের ডিজিটাল ও প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে নিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নতুন এ ল্যাব চালুর ফলে শিক্ষার্থীরা বইয়ের পাঠের পাশাপাশি হাতে-কলমে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। বিশেষ করে ভোকেশনাল ও বাণিজ্যিক শিক্ষার শিক্ষার্থীরা কম্পিউটার পরিচালনা, টাইপিং, ডকুমেন্ট তৈরি, হিসাব সংরক্ষণ, অনলাইন ফরম পূরণ, ই-মেইল ব্যবহার, ইন্টারনেটের মাধ্যমে তথ্য অনুসন্ধানসহ বিভিন্ন ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এ কারিগরি ল্যাবটি স্থাপন করা হয়েছে। প্রকল্পটির বরাদ্দ ছিল ২ লাখ ৬৫ হাজার ৬৬৩ টাকা। প্রাথমিকভাবে ল্যাবে চারটি কম্পিউটার স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক বলেন, বর্তমান সময়ে পড়াশোনা, চাকরি, ব্যবসা, উদ্যোক্তা কার্যক্রম এবং অনলাইন সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযুক্তি জ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে। অনেক শিক্ষার্থী সুযোগ-সুবিধার অভাবে বাস্তবভিত্তিক প্রযুক্তি শিক্ষা থেকে পিছিয়ে পড়ে। এ ল্যাব তাদের সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুতি নিতে পারবে।

অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির। তিনি বলেন, নতুন এ ল্যাব শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এর ফলে তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে।

শিক্ষার্থীরা জানিয়েছে, আগে কম্পিউটার শেখার জন্য বাইরে যেতে হতো। এখন নিজ প্রতিষ্ঠানে ল্যাব হওয়ায় তারা নিয়মিত অনুশীলন করতে পারবে। এতে পড়াশোনা, চাকরির প্রস্তুতি এবং অনলাইনভিত্তিক কাজের ক্ষেত্রে তারা উপকৃত হবে।


আরো খবর