• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তানোর প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তানোরে উন্নয়ন সংস্থা ( FH) এফ এইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন)এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, উপজেলা সমাজসেবা অফিসার শাহিদুল ইসলাম, এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আবু তালেব সহ এফ এইচ এর সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের রঙিন তুলির আঁচড়ে ফুটে ওঠে সবুজ বাংলার প্রকৃতি,নদী-নালা,কৃষকের গ্রাম বাংলার মেঠো পথে ও জীবনচিত্র।চিত্রাংকন প্রতিযোগিতায় শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল বিশেষ পুরস্কার। বিজয়ীরা হাতে পুরস্কার পেয়ে অনেক খুশি হন, শিশুদের হাস্যোজ্জ্বল মুখে ফুটে ওঠে আনন্দের ছাপ।

এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা বলেন, শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সৃজনশীল বিকাশে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু ও তরুণদের অংশগ্রহণ মূলক নেতৃত্ব, গ্রাম উন্নয়ন ও সুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের চোখে তারা যে স্বপ্ন দেখেছে, তা বাস্তবে রূপান্তরিত করার পথে সবাইকে অনুপ্রাণিত করবে।


আরো খবর