• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ১০ জুন, ২০২৬
গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু
গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহের জন্য নগর ভবন চত্বরে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।

Advertisements

বুধবার সকালে নগর ভবন চত্বরে পরিচালিত কার্যক্রমের বিভিন্ন বুথ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সেবাগ্রহীতা নারীদের সাথে কথা বলেন এবং সিটি কর্পোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে বলে জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উকক্ত কার্যক্রম সুষ্ঠু পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক ইশরাত জাহান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর সাদিক আলী, মনিটরিং এ্যাসিসটেন্ট সুমাইয়া হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ১০ ও ১১ জুন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনে নগরীর ১৬ থেকে ২৩ নং ওয়ার্ডে বসবাসরত গর্ভবতী মায়েদের আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে।


আরো খবর