• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষকে ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১০ জুন, ২০২৬

রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ডা. শিখা সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলেজ শাখা ছাত্রশিবির। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

Advertisements

এ সময় সাধারণ শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষ (ক্লাসরুম) বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়েও অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ ও কলেজের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ ডা. শিখা সরকার, উপাধ্যক্ষ মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক রাশেদ করিম, নিউ ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আহাদ, সেক্রেটারি মাহাদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।


আরো খবর