• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবি উপাচার্যের সাথে জাপানের দুই বিজ্ঞানীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
রাবি উপাচার্যের সাথে জাপানের দুই বিজ্ঞানীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
রাবি উপাচার্যের সাথে জাপানের দুই বিজ্ঞানীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলামের সাথে দুপুর সাড়ে ১২ মিনিটে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ-এর দুইজন বিজ্ঞানী ড. তাকেহিরো সুজুকি ও ড. কাযুইউকি ওকামুরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

Advertisements

উল্লেখ্য, তাঁরা রাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স রিসার্চ গ্রুপের সাথে আর্সেনিক বিষক্রিয়ার উপর যৌথ গবেষণার করছেন। মতবিনিময়কালে ভবিষ্যতে যৌথ গবেষণার বিভিন্ন দিক ও রাবির গবেষণা কার্যক্রম বৃদ্ধির জন্য জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং রাবির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করার প্রয়োজনীয়তার ব্যাপারে উভয়পক্ষ গুরুত্বারোপ করেন ও একমত হন।

প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স রিসার্চ গ্রুপ-এর সাথে যৌথ গবেষণার জন্য জাপানী বিজ্ঞানীগণকে উপাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যৌথ গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স রিসার্চ গ্রুপ এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ এর যৌথ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল ইতোমধ্যে কয়েকটি উচ্চমানের খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।


আরো খবর