• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ফুড অফিসের সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার ভোর রাতে  মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও মাদক কারবারীকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীর নাম সামি মো: নূরনবী (৩৮)। তিনি নগরীর রাজপাড়া থানার ফুড অফিসের পিছনের আবুল কালামের ছেলে।

নগর পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে  ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল।  ডিবি পুলিশের এ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার ফুড অফিসের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের ওই দল  রাজপাড়া থানার ফুড অফিসের সামনে অভিযান পরিচালনা করে  নূরনবীকে আটক করে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে  ১৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত নুর নবী জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।


আরো খবর