• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তানোরে পোনামাছ অবমুক্ত

তানোর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৮ জুন, ২০২৬
তানোরে পোনামাছ অবমুক্ত
তানোরে পোনামাছ অবমুক্ত

তানোর উপজেলার জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে পোনা মাছ উন্মুক্তকরণ। এর ফলে মৎস সম্পদ বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। সোমবার উপজেলা প্রশাসন ও তানোর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিলকুমারী বিলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisements

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপপরিচালক আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, পরিবীক্ষন ও মূল্যায়ন কর্মকর্তা আব্দুল্লা-হিল-মারুফ, আবু হানিফ সহ স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রাজশাহী বিভাগের উপপরিচালক আবু সাঈদ বলেন, জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকার উন্নয়ন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এ সময় মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং একই সঙ্গে এলাকার মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন। উল্লেখ্য,চলতি ২০২৫-২৬ অর্থবছরে জবই বিলের আওতায় বিলকুমারী বিলে স্থানীয় মৎস্যজীবীদের উপস্থিতে বিলের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্যে কার্প, জাতীয় মাছ রুই, কাতলা, মৃগেল মোট ৯০০ কেজি এবং দেশীয় প্রজাতির শিং, টেংরা, পাবদা, গুলশা মোট ১০৫০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।


আরো খবর