• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তাপদাহে নাকাল জনজীবন

আব্দুল আলিম
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
তাপদাহে নাকাল জনজীবন
তাপদাহে নাকাল জনজীবন

টানা কয়েকদিনের তাপদাহে হাঁসফাঁস করছে রাজশাহীর জনজীবন। প্রখর রোদ, গরম বাতাস ও ভ্যাপসা আবহাওয়ায় নগর ও গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক এবং খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষ।
রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি এবং সোমবার ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৭৮ শতাংশের মধ্যে থাকায় গরমের অস্বস্তি আরও বেড়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রাজশাহীতেও আগামী এক-দুই দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তীব্র গরমের কারণে মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা কমে এসেছে। মাঠে কাজ করা কৃষিশ্রমিক, নির্মাণশ্রমিক ও দিনমজুররা দীর্ঘ সময় রোদে কাজ করতে পারছেন না। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে শ্রমনির্ভর মানুষের আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব পড়ছে।
নগরীর হড়গ্রাম এলাকার দিনমজুর রাকিবুল হাসান বলেন, এত গরমে কাজ করা খুব কষ্টকর হয়ে গেছে। ঘর থেকে বের হতেও ভয় লাগে। কিন্তু কাজ না করলে সংসার চলবে না। পরিবারের কথা চিন্তা করে বাধ্য হয়েই কাজে বের হতে হচ্ছে।
রিকশাচালক জহির উদ্দীন বলেন, রাস্তায় গরম বাতাসে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। অনেক সময় মাথা ঝিমঝিম করে। যাত্রীও আগের তুলনায় কমে গেছে। আয় কমলেও জীবিকার তাগিদে রাস্তায় থাকতে হচ্ছে।
অন্যদিকে গরমের তীব্রতায় নগরীর বিভিন্ন সড়ক ও মোড়ে ডাব, তালশাঁস, লেবুর শরবত ও ঠান্ডা পানীয়ের দোকানগুলোতে মানুষের ভিড় বেড়েছে। তৃষ্ণা নিবারণ এবং সাময়িক স্বস্তি পেতে এসব পানীয়ের প্রতি ঝুঁকছেন পথচারী ও সাধারণ মানুষ।

Advertisements

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)-এর তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের ২১টি নদী বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এছাড়া স্থানীয়ভাবে দখল ও ভরাট করা হয়েছে শতাধিক খাল-বিল ও নদীনালা। পরিবেশবিদরা বলছেন, এসব জলাধার হারিয়ে যাওয়ায় স্থানীয় জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তাপমাত্রা বাড়ছে।
বেলার রাজশাহী সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল বলেন, রাজশাহীতে গরমের সময় অধিক গরম এবং শীতের সময় অধিক শীত অনুভূত হওয়ার অন্যতম কারণ জলাশয় ভরাট। নদী, খাল ও বিলের ওপর মানুষের নেতিবাচক কর্মকাণ্ড স্থানীয় আবহাওয়াকে প্রভাবিত করছে। মানবসৃষ্ট কারণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবও এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস বলেন, অতিরিক্ত গরমে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাই তাদের অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। বাইরে খোলা খাবার ও অনিরাপদ পানি পান করা এড়িয়ে চলতে হবে। পাশাপাশি শরীরকে ঠান্ডা রাখতে ঘন ঘন গোসল করা যেতে পারে। অতিরিক্ত গরমে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বের হয়ে যায়। ফলে পানিশূন্যতা, হিটস্ট্রোক, জ্বর, মাথাব্যথা, দুর্বলতা ও সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিতে পারে। এ সময় পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান, তরল খাবার গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী খাবার স্যালাইন খাওয়া জরুরি।

স্বাস্থ্য সুরক্ষায় শিশু ও বয়স্কদের সুতি ও হালকা রঙের পোশাক পরার পরামর্শ দিয়ে তিনি বলেন, সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে। বাইরে বের হলে ছাতা ও রোদচশমা ব্যবহার করা উচিত। একই সঙ্গে দীর্ঘ সময় সরাসরি রোদের মধ্যে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে।
এদিকে আবহাওয়ার পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা না থাকায় তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে স্বস্তির বৃষ্টি ও তাপমাত্রা কমার অপেক্ষায় রয়েছেন রাজশাহীবাসী।


আরো খবর