• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
গোদাগাড়ীতে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
গোদাগাড়ীতে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় এলাকার নির্মাণাধীন বিসমিল্লাহ টাওয়ারের দক্ষিণ পাশের ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম স্বপন (৪৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার মো. ইলিয়াস আলীর ছেলে। ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাইংপাড়া মোড়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিনুল ইসলাম স্বপন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা ও ঢাকার আদাবর থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর