• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
রাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধন
রাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধন

এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত নোটিশ প্রত্যাহার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিসিএস পরীক্ষায় বয়সসীমা ৩৪ বছর নির্ধারণসহ চিকিৎসক সমাজের বিভিন্ন দাবিতে রাজশাহী মেডিকেল কলেজে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজের মূল ফটকে এই কর্মসূচির আয়োজন করে মেডিকেল শিক্ষার্থী ও সর্বস্তরের চিকিৎসক সমাজ।

Advertisements

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সাম্প্রতিক নোটিশ চিকিৎসকদের পেশাগত অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তারা দ্রুত এই নোটিশ প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এছাড়া বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর নির্ধারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি শিক্ষা ও প্রশিক্ষণের কারণে চিকিৎসকরা অন্যান্য পেশার তুলনায় পিছিয়ে পড়ছেন। বিক্ষোভকারীরা জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে বিপুল সংখ্যক মেডিকেল শিক্ষার্থী ও বিভিন্ন চিকিৎসক অংশগ্রহণ করেন।


আরো খবর