• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন।

Advertisements

এ সময় তারা ছাত্রলীগকে গুপ্তলীগ আখ্যা দিয়ে তাদের গুপ্ত মিছিল ও সকল কাযক্রম প্রতিহত করার আহ্বান জানান। বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজশাহী নগরীর নওদাপাড়ায় এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

তারা বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না। ছাত্রলীগ ঝটিকা মিছিলের মাধ্যমে দেশের য়ড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধে ছাত্রলীগ পুনরায় অরাজকতা তৈরি করার চেষ্টা করলে তা কঠোর ভাবে দমন করা হবে। বিক্ষোভ মিছিলে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো খবর