• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ

মান্দা সংবাদদাতা
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ
মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ

নওগাঁর মান্দায় হারিয়ে যেতে বসা বাংলার আদি লোকজ ঐতিহ্য যাত্রাপালাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা শিল্পকলার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ করা হয়েছে।

Advertisements

বৃহস্পতিবার  বিকেলে মান্দা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিতে এ যাত্রাপালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার, রাজশাহীর অভিজ্ঞ শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
যাত্রাপালার প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় সংসদ সদস্য ডাক্তার একরামুল বাড়ি টিপু। এছাড়াও একদল দক্ষ শিল্পী নাট্যাভিনয়ের মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংস্কৃতিপ্রেমী দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর যাত্রাপালার আয়োজন হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরো খবর