• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হলেন মুসাব্বির শাফি

ধামইরহাট প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হলেন মুসাব্বির শাফি
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হলেন মুসাব্বির শাফি

নওগাঁর ধামইরহাট উপজেলার মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা সৎ ও মেধাবী তরুণ কে এম এস মুসাব্বির শাফি। বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোনায়েম হোসেন মুন্না কে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। উক্ত কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কে এম এস মুসাব্বির শাফি।

Advertisements

এর আগে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (BUET) শাখা ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭ নওগাঁ -২ (ধামইরহাট -পত্নীতলা ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এবং ইতিমধ্যেই তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।


আরো খবর