• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ছাত্রশিবির উদ্যোগে রাজশাহী কলেজ কর্মচারীদের মাঝে গোস্ত বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী কলেজের নিম্নআয়ের কর্মচারীদের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে।

Advertisements

বৃহস্পতিবার (২৮ মে) মাগরিবের নামাজের পর রাজশাহী কলেজ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ১৫০ জন কর্মচারীর হাতে ঈদ উপহার হিসেবে গোস্ত তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। উপহার পেয়ে কর্মচারীদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মোশাররফ হোসেন মাহদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মাসুম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঈদ ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।


আরো খবর