• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে যুবদের তথ্য অধিকার বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
রাজশাহীতে যুবদের তথ্য অধিকার বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ
রাজশাহীতে যুবদের তথ্য অধিকার বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ

তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং আইনটির ব্যবহারিক প্রয়োগে যুবদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে দুইদিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার নগরীর সাহেববাজার এলাকার একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের আট জেলার ২২ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।

Advertisements

প্রশিক্ষণের শুরুতে তথ্য অধিকার আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। তিনি বলেন, নির্ধারিত প্রক্রিয়ায় তথ্যের জন্য আবেদন, সময়মতো তথ্য না পেলে আপিল এবং প্রয়োজনে তথ্য কমিশনে অভিযোগ দায়েরের বিষয়ে নাগরিকদের সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য অধিকার আইন ব্যবহার করে তথ্য সংগ্রহের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব, যা নাগরিক ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

কর্মশালায় বেলার মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরেন কর্মসূচি ও মাঠসমন্বয়কারী এএমএম মামুন। তিনি পরিবেশ, ভূমি, পানি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য অধিকার আইন ব্যবহার করে তথ্য সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আরটিআই আবেদনের জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ, প্রতিবন্ধকতা ও তা নিরসণের উপায় বিষয়ে উপস্থাপনা করেন রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই আরটিআই আবেদন একটি শক্তিশালী গণতান্ত্রিক হাতিয়ার, যা নাগরিক ক্ষমতায়ন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বিশ্বের প্রায় ৭২টি দেশে তথ্য অধিকার আইন চালু রয়েছে এবং আন্তর্জাতিকভাবে এটি একটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত। বিশেষ করে জাতিসংঘ-এর সর্বজনীন মানবাধিকার ঘোষণা এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ-এ তথ্য জানার ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে উল্লেখ করেন, সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদে তথ্য জানার অধিকার স্বীকৃত এবং এ অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন, ২০০৯ প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

প্রশিক্ষণে সরকারি দপ্তরে তথ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা, সচেতনতার অভাব এবং আবেদন প্রক্রিয়ায় নাগরিকদের সম্মুখীন হওয়া বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ও তুলে ধরা হয়। এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ ও আধুনিক তথ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয়ে তথ্য অধিকার আইনের আওতায় আবেদনপত্র প্রস্তুত ও উপস্থাপন করেন। এর মাধ্যমে তারা হাতে-কলমে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও শিক্ষণীয় নাটিকা পরিবেশিত হয়, যা কর্মশালায় ভিন্ন মাত্রা যোগ করে।

দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার একটি কার্যকর হাতিয়ার। এর যথাযথ প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতি হ্রাস এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করা সম্ভব।

সমাপনী বক্তব্যে রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার পাশাপাশি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এ আইনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত হলে জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং সুশাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে।


আরো খবর