• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীর বাজারে ১২ কেজির কাতল, দাম ১৪ হাজার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
রাজশাহীর বাজারে ১২ কেজির কাতল, দাম ১৪ হাজার
রাজশাহীর বাজারে ১২ কেজির কাতল, দাম ১৪ হাজার

রাজশাহীর সাহেব বাজারের মাস্টারপাড়া মাছ বাজারে উঠেছে প্রায় ১২ কেজি ওজনের একটি কাতল মাছ। এটির দাম ১৪ হাজার টাকা চাচ্ছেন বিক্রেতা। বৃহস্পতিবার বিকেলে বাজারে মাছটি দেখা যায়।

Advertisements

এটি সাইজে অনেক বড় হওয়ায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন। খোঁজ নিয়ে জানা যায়, সকালে চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ী এলাকার নদীতে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় জেলেদের কাছ থেকে মাছটি কিনে রাজশাহীর সাহেব বাজারে নিয়ে আসেন নজরুল ইসলাম।

তিনি জানান, মাছটির ওজন প্রায় ১২ কেজি। প্রতিকেজি এক হাজার ২০০ টাকা দরে মাছটি বিক্রির জন্য তোলা হয়েছে। সেই হিসেবে পুরো মাছটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৫০০ টাকা।

তবে কেউ যদি সম্পূর্ণ মাছটি একসঙ্গে কিনতে চান, তাহলে কিছুটা কম দামে বিক্রি করা হবে বলেও জানান তিনি। নজরুল ইসলাম বলেন, মাছটি সকালে সংগ্রহ করেছি। বাজারে আনার পর থেকেই মানুষ দেখতে আসছে। বড় মাছ তাই দাম কিছুটা বেশি। তবে মাছটি খেতে অনেক সুস্বাদু হবে।


আরো খবর