• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভিজিটে গিয়ে খাবার খেয়ে ১৭ নার্সিং শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
ভিজিটে গিয়ে খাবার খেয়ে ১৭ নার্সিং শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
ভিজিটে গিয়ে খাবার খেয়ে ১৭ নার্সিং শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

রাজশাহীতে ভিজিটে গিয়ে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের ১৭ জন শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীরা জানায়, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নার্সিং শিক্ষার্থীরা তাদের শিক্ষার অংশ হিসেবে পাবনা মেন্টাল হাসপাতালে ভিজিটে যায়। ভিজিট চলাকালে দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী হঠাৎ বমি, পেটব্যথা, মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব করেন। পরে একে একে মোট ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস বলেন, সন্ধ্যায় ১৭ জন শিক্ষার্থী ভর্তি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা ও গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মেডিসিন ৩৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল আছে।
রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের অধ্যক্ষ আহানারা বেগম বলেন, আজ ভিজিটে গিয়ে খাবার খাওয়ার পর কিছু শিক্ষার্থী আসুস্থ্য হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমাদের শিক্ষক ও ছাত্রছাত্রীরা আছে। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Advertisements


আরো খবর