• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দামকুড়ায় চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলায় গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২০ মে, ২০২৬
দামকুড়ায় চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলায় গ্রেপ্তার ৮
দামকুড়ায় চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলায় গ্রেপ্তার ৮

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ডিবি, আরএমপি। এ ঘটনায় জড়িত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisements

প্রথমে ঘটনায় জড়িত চার আসামি তানভীর রানা প্রান্ত (২২), নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মাসুদ রানার ছেলে, মোঃ শামীম (৩৫), লক্ষীপুর এলাকার ইনসানের ছেলে, মোঃ রাব্বি (২০), আলীগঞ্জ পূর্ব মোল্লাপাড়া এলাকার জামালের ছেলে এবং নূর আলম (২৫), ভাটাপাড়া এলাকার মোকলেসের ছেলেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ও বুধবার অভিযান পরিচালনা করে মূল পরিকল্পনাকারীসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ওমর ফারুক বাবু (৪৩), কাশিয়াডাঙ্গা মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে, মোঃ সেলিম (৩৫), রাজপাড়া এলাকার রাজ্জাকের ছেলে, মোঃ সুজন (৩৬), মতিহার থানার মাসকাটাদিঘি এলাকার মৃত কালামের ছেলে এবং রাহেনুল হক (৪৫), বোয়ালিয়া খরিবোনা এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে।

বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমান। তিনি বলেন, এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশা, অটোরিকশার চারটি ব্যাটারি এবং ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত মামুনুর রশিদ গত ২ মে বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালানোর উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। পরে রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকাল ৭টার দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ জোতরাবোন উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বাবুল (৬০) বাদী হয়ে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে পুলিশ জানতে পারে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে গত ২ মে কোর্ট স্টেশন থেকে কাশিয়াডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে মামুনুর রশিদের অটোরিকশা ভাড়া করে। পরে কাশিয়াডাঙ্গা মোড়ে একটি চায়ের দোকানে চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে খাওয়ানো হয়। এরপর তারা দামকুড়া থানার জোতরাবোন এলাকায় পৌঁছালে মামুনুর রশিদ জ্ঞান হারিয়ে ফেলেন। তখন আসামিরা তাকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


আরো খবর