• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী: রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ২০ মে, ২০২৬
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী: রাসিক প্রশাসক
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী: রাসিক প্রশাসক

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্পর্কে পরিচ্ছন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

Advertisements

সভায় রাসিক প্রশাসক কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণে সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে যথাযথভাবে কোরবানির বর্জ্য অপসারণের প্রত্যয় ব্যক্ত করেন ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা অব্যাহত রেখেছি। আসন্ন কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণে সকলকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। ঈদের পরদিনই রাজশাহী মহানগরবাসীকে আমরা পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চাই। ঈদের দিবাগত রাতের মধ্যেই সকল বর্জ্য অপসারণের করা হবে।

রাসিক প্রশাসক বলেন, প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের জন্য কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ এবং বর্জ্য অপসারণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে। কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে, নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। তিনি আরো বলেন, রাজশাহীকে শুধু দেশে নয়, সারাবিশ্বে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত করতে চাই। এ কাজের আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সভায় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন (পরাগ)। সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। সভায় ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।


আরো খবর