রাজশাহী কলেজ বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় কলেজের কলা ভবনের ৩০৬ নং কক্ষে এই প্রতিযোগিতাটি আয়োজিত হয়।
বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলির উপস্থাপনায় প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানটির প্রধান অতিথি রাজশাহী কলেজ অধ্যক্ষ ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। তিনি বিতর্কের ফলাফল প্রকাশ করেন বলেন, বিতর্ক শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়িয়ে দেয় এবং জ্ঞানের প্রসার ঘটায়। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি তোমরা সবাই ভালো করবে। আগামিতেও এরকম ভালো বিতর্ক হবে এই প্রত্যাশা ও শুভকামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলিম, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনগুলোর অন্যান্য সদস্য ও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
এই সংসদে গণতন্ত্র নয় রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ নেতা নির্ধারিত বিষয়টির উপর বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে সরকারি দলের হয়ে অংশগ্রহণ করেন তামিম তুলি, ফারদিন হোসেন ফুয়াদ এবং রিমন হোসেন। বিরোধী দলের বিতার্কিকরা হলেন শাহেদ হোসেন, নওশীন তাবাসসুম এবং রওনক হোসেন। ২-১ ব্যালটে সরকারি দলকে হারিয়ে সেরার মুকুট অর্জন করেন বিরোধী দলের বিতর্কিকরা।
বিতর্ক প্রতিযোগিতাটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী কলেজ বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা মো: জুবায়ের রশিদ, রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান এবং রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের বিতার্কিক এবং রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য নুসরাত নাঈম সাজিয়া। সময় সংরক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন মোহাম্মদ রাকিব হোসেন।
বিতর্ক প্রতিযোগিতা শেষে উভয় দলের বিতর্কিকদের মাঝে ধারাবাহিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।