• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রুয়েটের দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরি

রুয়েট প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১৫ মে, ২০২৬
রুয়েটের দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
রুয়েটের দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন এক শিক্ষার্থী। পরে ছাত্রকল্যাণ দপ্তরের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Advertisements

বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে রুয়েট গেট সংলগ্ন দারুস সালাম মসজিদের পিছনে অবস্থিত জননী প্যালেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন রুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইবনুল হোসাইন (মিথুন) ও শাহরিয়ার আবেদিন হৃদয়। তারা ওই ভবনের একটি ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, ঘটনার সময় দুই শিক্ষার্থী নিজেদের রুমে ল্যাপটপ রেখে পাশের রুমে গল্প করতে যান। এসময় কক্ষের দরজায় তালা দেওয়া ছিল না। কিছুক্ষণ পর ফিরে এসে তারা দেখতে পান, রুমে থাকা দুটি ল্যাপটপই নেই। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ল্যাপটপ ব্যাগে ভরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তির গায়ে “লিয়ন (১০৭)” লেখা রুয়েটের একটি জার্সি ছিল। অনুসন্ধানে জানা যায়, প্রায় এক বছর আগে একই এলাকার নার্গিস ভিলা থেকে তড়িৎকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ লিয়ন নগদ অর্থ, ল্যাপটপ ও জামাকাপড় চুরির ঘটনা ঘটেছিল। সে ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও দীর্ঘ সময়েও চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি। স্থানীয়দের ধারণা, পূর্বের ঘটনার সঙ্গে জড়িত একই ব্যক্তি পুনরায় আজকের চুরির ঘটনাও ঘটিয়ে থাকতে পারে।

ঘটনার পর মিথুন প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলে রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের সহায়তায় তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


আরো খবর