• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

স্কুলশিক্ষককের নামে গুজব ছড়িয়ে হেনস্তার অভিযোগ, প্রতিবাদ অভিভাবকদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
স্কুলশিক্ষককের নামে গুজব ছড়িয়ে হেনস্তার অভিযোগ, প্রতিবাদ অভিভাবকদের
স্কুলশিক্ষককের নামে গুজব ছড়িয়ে হেনস্তার অভিযোগ, প্রতিবাদ অভিভাবকদের

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁপাইনবাবগঞ্জের এক স্কুলশিক্ষককে নিয়ে গুজব ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ভোলাহাট উপজেলার তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজার বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান অভিভাবকরা।

Advertisements

এসময় শিক্ষক সেলিম রেজা ও অভিভাবকরা বলেন, দীর্ঘদিন ধরেই সুনামের সাথে শিক্ষকতার পাশাপাশি অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রাইভেট পড়ান তিনি। গত ১০ মে নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন সময়ে স্কুলে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেলিম রেজার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়। এসময় প্রধান শিক্ষক রিজিয়া খাতুন কয়েকজন শিক্ষার্থীকে জোরপূর্বক সেলিম রেজার নাম বলতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন অভিভাবকরা।

সংবাদ সম্মেলনে কয়েকটি ভুয়া ফেসবুক পেইজ ও আইডির বিরুদ্ধে হেনস্তা ও অপদস্ত করার অভিযোগ তুলেন সহকারী শিক্ষক সেলিম রেজা। এসময় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সেলিম রেজা, অভিভাবক হুমাইরা খাতুন, রেজাউল করিমসহ অর্ধশতাধিক অভিভাবক ও শিক্ষার্থী। তবে ঘটনার দিন পরীক্ষা চলাকালীন সময়ে আলাদা কোন প্রশ্নপত্র পাওয়া যায়নি বলে জানান ভোলাহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লা।


আরো খবর