• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬ মে মাদ্রাসা ময়দানে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬ মে মাদ্রাসা ময়দানে সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬ মে মাদ্রাসা ময়দানে সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিশাল বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ‘১১ দলীয় ঐক্য’। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর কুমারপাড়া এলাকার আমানা ফুড ভিলেজ হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, আগামী ১৬ মে বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছানো এবং জনগণকে উজ্জীবিত করাই এই সংবাদ সম্মেলনের মূল লক্ষ্য। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মূলত তিনটি মৌলিক দাবি তুলে ধরেন: ১. গণভোটের রায় বাস্তবায়ন। ২. জনদুর্ভোগ লাঘব। ৩. পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, দেশের জনগণ আজ নানামুখী সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। জনগণ এই অবস্থার পরিবর্তন ও স্বস্তি চায়। তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়।

গণতন্ত্রের মূল শক্তি জনগণ উল্লেখ করে নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের মতামত ও রায়কে সম্মান করেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং দেশে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। পরিশেষে, উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে গণমানুষকে উজ্জীবিত করে আগামী ১৬ মে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মাওলানা কেরামত আলী।বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মন্ডল।বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসেন।

বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজশাহী মহানগরের সভাপতি সাইফুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর