• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে ব্লু আমব্রেলা ডে বিতর্ক প্রতিযোগিতায় শিশু সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
মোহনপুরে ব্লু আমব্রেলা ডে বিতর্ক প্রতিযোগিতায় শিশু সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান
মোহনপুরে ব্লু আমব্রেলা ডে বিতর্ক প্রতিযোগিতায় শিশু সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

মোহনপুরে শিশু সুরক্ষা ও ছেলে শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে ব্লু আমব্রেলা ডে ২০২৬ অনুষ্ঠিত হয়।
সমাজ ও প্রতিষ্ঠানের উদাসীনতাই ছেলে শিশুদের যৌন নির্যাতনকে অদৃশ্য করে রেখেছে। শীর্ষক সনাতনী ধারার বিতর্ক প্রতিযোগিতাটি আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ডের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি এ আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।

Advertisements

তিনি বলেন, শিশু সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। ছেলেশিশুরাও যৌন সহিংসতার শিকার হতে পারে-এ বিষয়টি এখনও অনেক ক্ষেত্রে আড়ালে থেকে যায়। তাই সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা। তিনি বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের সচেতন, যুক্তিবাদী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মতিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোসা.আফরোজা খাতুন, এবং মোহনপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আসাদ আলী, পর্যবেক্ষ বিচারক সাংবাদিক মিথুন রায়। তারা বলেন, ছেলে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক নীরবতা ভাঙতে হবে এবং পরিবার ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ বাড়াতে হবে।

সনাতনী ধারার এ বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে অংশ নেয় বাকশিমইল উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মোহনপুর অংশ নেয়। বিতর্কে শিক্ষার্থীরা শিশু সুরক্ষা, যৌন সহিংসতা প্রতিরোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সচেতনতার গুরুত্ব নিয়ে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে।

পক্ষ দলের দলনেতা বর্ণ সরকার দিবস বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে খোলামেলা আলোচনা জরুরি। ভয় ও লজ্জা শিশুদের নীরব করে রাখে, যা নির্যাতনের ঝুঁকি বাড়ায়। অপরদিকে বিপক্ষ দলের দলনেতা সুমাইয়া খাতুন বলেন, শুধু আইন করলেই হবে না, সমাজের মানসিকতা পরিবর্তন করতে হবে। শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্ব নিতে হবে।

যুক্তি, তথ্য উপস্থাপন ও বিশ্লেষণে এগিয়ে থেকে মহব্বতপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ছেলে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে তরুণদের সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও সুরক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব।

শতাদিক শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে বিতর্কের সকল অংশগ্রহণকারীকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসিডির প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল ও প্রজেক্ট অফিসার ইসরাফিল হোসেন।


আরো খবর