• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ
রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে মরনোত্তর সহায়তার চেক প্রদান ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর পরিবহন গ্রুপ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন নজরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম হেলাল।

Advertisements

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আলী ঈশা বলেন, শ্রমজীবী পরিবহন কর্মী ও মালিকদের কল্যাণে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, আগে কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দেওয়া হতো, বর্তমানে সেই সহায়তার পরিমাণ বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক পরিবারের জন্য সহায়তার পরিমাণ বৃদ্ধি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মরহুম পরিবহন মালিক পরিবারের সদস্যদের হাতে চার লাখ টাকার মরনোত্তর সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি পরিবহন মালিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরো খবর