• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৪ গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৪ গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৪ গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রাম থেকে এসব গরু উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে এই বিষয়টি নিশ্চিত কেেছন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

Advertisements

বিজিবি জানায়, জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। গরুগুলো ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মে মাসে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ২০ লক্ষ টাকা মূল্যের ১২টি গরু জব্দ করেছে।

৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু চোরাচালান রোধে বিশেষ তৎপর রয়েছে। দুর্গম এলাকা ও নদী পথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


আরো খবর