• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জমি দখলের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
জমি দখলের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন
জমি দখলের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন

হড়গ্রাম ইউনিয়নের রাজপাড়া থানাধীন দাশপুকুর, মৌজা-বসুয়া, আরএস-৭৬, দাগ নং-৫০২, ০৩৩০ শতাংশ জমি জবর দখলে রেখেছে আরএমপি রাজপাড়া থানাধীন দাশপুকুর বসুয়া এলাকার মৃত আরজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪২), ও মেয়ে হেনা (৩৯)। মোহাম্মদ আলী হড়গ্রাম ইউনিয়ন ৯নং ওয়ার্ড সদস্য বলে জানা গেছে। জবর দখলের প্রতিবাদে এবং নিজ জমি ফেরত পাওয়ার দাবীতে মঙ্গলবার দুপুর দাশপুকুর এলাকায় ভূক্তভোগি পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Advertisements

রাজপাড়া থানাধীন আলীগঞ্জ বাথানপাড় এলাকার মৃত মাসদার আলীর ছেলে মুজদারের পক্ষে তারই সন্তান জাফর আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, উপরোক্ত বিবাদিগণ অত্র মৌজাভূক্ত সম্পত্তি দির্ঘদিন থেকে দখল করে রেখেছেন। মোহাম্মদ আলী অত্র ওয়ার্ডের নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। ঐ ক্ষমতা বলে তিনি সেই সময় থেকেই তাদের সম্পত্তিটি দখলে রেখেছে। সম্পত্তিটি উদ্ধারের জন্য থানায় তারা অভিযোগ করেও কোন ফল পাননি বলে জানান তিনি।

তিনি আরো উল্লেখ করেন, তাদের জমি দীর্ঘ দুই বছর যাবৎ উপরোক্ত বিবাদীরা জবর দখল নিয়ে আছে। জমি-জমা বুঝিয়ে নিতে গেলে মোহাম্মদ আলী গংরা বিবাদীগণ তৎকালীন সরকারের ভয় দেখিয়ে মারপিট ও জেলে পাঠানোর ভয় দেখাতো। এখনও সেই ধারা অব্যাহত রেখেছেন মোহাম্মদ আলী গংরা। এছাড়াও থানার ওসি থেকে এমপি, মন্ত্রি সবাইকে পকেটে রাখেন বলে হুমকী দেন মোহাম্মদ আলী। শুধু তাইনয় কোনদিনও জমি বুঝে দেবেনা বলে জানান তিনি।

তিনি আরো বলেন, বেশি জমি জমি করলে তাদের পরিবারের সবাইকে টুকরা টুকরা করে পদ্মা নদিতে ভাসিয়ে দেবেও বলে হুমকী দিয়ে আসছে মোহাম্মদ আলী। ঐ ভূমি দস্যুদের ভয়ে পরিবারের কথা চিন্তা করে বিবাদীদের সাথে ঝামেলা করিতে যাননি বলে উল্লেখ করেন তিনি। পরবর্তীতে ইং-১৬-১০-২০২৪ ইং তারিখে সার্ভেয়ার নিয়ে জমি মাপজোক দিয়ে জমি বুঝিয়ে দেওয়ার জন্য আসলে তাদেরকে উক্ত বিবাদীদ্বয়সহ অজ্ঞাতনামা বিবাদীরা হাসুয়া নিয়ে মারতে তেরে আসে। ঘটনাস্থলে স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।

তিনি ঐ ভূমি দস্যুদের কবল থেকে জমি উদ্ধার করে তাদেরকে বুঝিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে মুজদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো খবর