• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোমস্তাপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

গোমস্তাপুর প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৯ মে, ২০২৬
গোমস্তাপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ নারী আটক
গোমস্তাপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

Advertisements

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর (পিড়ালপুকুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত নারী হলেন শিউলি আক্তার মদিনা (৪২)। তিনি উপজেলার মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামের মৃত তাহিরের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি চৌধুরী ইমরুল হাসান।


আরো খবর