• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৯ মে, ২০২৬
মোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
মোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

রাজশাহী মোহনপুর উপজেলার বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

Advertisements

শুক্রবার সকাল ১১ টা থেকে মোহনপুর উপজেলার প্রকল্পের পরিদর্শন করেন। এ সময় তিনি আমরাইল পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন ও খানপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়নের উদ্ধোধন করেন। এছাড়াও বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বলেন, বিগত সময়ে উন্নয়নের নামে অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। জনগণের টাকায় নেওয়া প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হোক এবং উন্নয়নের সুফল সরাসরি মানুষের ঘরে পৌঁছাক।

তিনি আরো বলেন, ইতি মধ্যে মোহনপুর বাসির জন্য নানা প্রকল্প হতে নেওয়া হয়েছে। যা দ্রুত বাস্তবায়ন করা হবে। মোহনপুর উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, আপানাদের বিপদে আমি যেনো পাশে থেকে আপানাদের সেবা করে যেতে পারি সেই সুযোগ আপনাদের করে দিতে হবে।

তিনি শেষে বলেন, জেলা পরিষদ জানগণের সেবা করার জন্য কাজ করে থাকে। তাই আপানারা যে কোন সেবা থেকে বঞ্চিত না হন। সেজন্য আপনাদের জেলা পরিষদ সব সময় খোলা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আল আমিন মল্লিক, প্রধান সহকারী এস. এম. আল. মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আলেফ আলী।


আরো খবর