• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ৮ মে, ২০২৬
জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা
জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক দিয়েছে মোহনপুর উপজেলা বিএনপি। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মোহনপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম মুন প্রধান অতিথি এরশাদ আলী ঈশার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Advertisements

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির অনেক নেতাকর্মী ঘরছাড়া হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও দলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রেখেছেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের মোল্লা, যুবনেতা রবিউল ইসলাম অরণ্য, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, জেলা তাঁতী দলের সভাপতি কুতুবউদ্দিন বাদশা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক, মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা ও সদস্য সচিব ববিতা খাতুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো খবর