তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতরা হলেন, দেলোয়ার হোসেন (৩৬) সমসসপুর গ্রামের গোলাম রসুলের ছেলে ও সোহান কারিগর (২০) কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল আশরাফুল কারিগরের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসব আসামীরা দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে লবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তা থেকে ৭ টি মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মাসুদ পারভেজ জানান,আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গোপন সংবাদের ভিত্তিতে তাদের ২৯ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।