ধামইরহাট উপজেলার মালাহার গ্রামে অভিযান চালিয়ে ১৮ পিস ট্যাপেন্টাডল সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের চৌকশ টীম এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হাবিবুর রহমান হাবু (৩৯) মালাহার গ্রামের মৃত হামিদের ছেলে, জাকির হোসেন সাগর (৩৪) একই গ্রামের বেলাল হোসেনের ছেলে, মিলন হোসেন (২৮) ইসমাইল হোসেনের ছেলে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নির্মূল করতে আমাদের অভিযান চলমান রয়েছে।