• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবিতে ৫ টাকায় দুপুরের খাবার, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা

রাবি প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৮ মে, ২০২৬
রাবিতে ৫ টাকায় দুপুরের খাবার, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা
রাবিতে ৫ টাকায় দুপুরের খাবার, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা। ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন পাঁচজন শিক্ষার্থীকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবার খাওয়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। উদ্যোগ নেওয়া ছাত্রদল নেতা হলেন মো. শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলে।

Advertisements

শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিদিন দুপুর ১২টার মধ্যে শাকিল দেওয়ানের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে শাকিল দেওয়ান বলেন, ‌‘ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে নিয়মিত ঠিকমতো খাবার খেতে পারছেন না। কেউ কেউ দিনে একবেলা খেয়ে জীবনযাপন করছেন। বিষয়টি জানার পর মানবিক দায়িত্ববোধ থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সামর্থ্য অনুযায়ী প্রতিদিন পাঁচজন শিক্ষার্থীকে পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে চাই। ভবিষ্যতে সুযোগ হলে এই পরিসর আরও বাড়ানোর ইচ্ছা রয়েছে।’

এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান বলেন, ‘শাকিল দেওয়ানের উদ্যোগকে আমি ইতিবাচকভাবে দেখছি। এতে যদি অল্প সংখ্যক শিক্ষার্থীও উপকৃত হন, সেটাই আমাদের সার্থকতা।’


আরো খবর