• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারলো দুর্বৃত্তরা

পুঠিয়া প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
পুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারলো দুর্বৃত্তরা
পুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারলো দুর্বৃত্তরা

রাজশাহী পুঠিয়া উপজেলার গ্রাম ঝলমলিয়া এলাকায় রাতের আঁধারে একই মালিকের ২টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা। বুধবার রাতে নাটোর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া ,রায়পাড়া গ্রামের শাখাওয়াত প্রামানিকের রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত ২ টি পুকুরে এই ঘটনাটি ঘটে।

Advertisements

শাখাওয়াত প্রামানিক দীর্ঘদিন ধরে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামে ২টি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে ২টি পুকুরে দুর্বৃত্তকারীরা বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলে।
সাখাওয়াত প্রামানিক বলেন,আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণসহতা নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেছি আমার এই ক্ষতি করায় আমি অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়লাম। আমার যে ক্ষতি হয়েছে এখান থেকে উদ্ধার হওয়ার মতো এই মুহূর্তে আমার কোন অবস্থা নেই। একটা সুস্থ তদন্তের মাধ্যমে আইনের কাছে বিচার চাচ্ছি এবং অপরাধীদের আইনের মাধ্যমে শাস্তির চাচ্ছি। সেই সাথে মত ভুক্তভোগী আর যেন কেউ না হয়।

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন,প্রায় ২০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বোত্তরা,এই পুকুর চাষী তার এই ক্ষতিতে শেষ হয়ে গেছে। আমরা চাই সঠিক তদন্ত করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে যারা এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আরো খবর