• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৬ মে, ২০২৬
রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়
রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে নগরভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে এডিটরস ফোরামের নেতৃবৃন্দ নগরীর টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ শিল্পকারখানা চালু, যানজট নিরসন, আইটি সেক্টরের উন্নয়ন এবং কৃষিপণ্যভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

Advertisements

এ সময় রাসিক প্রশাসক স্থানীয় পত্রিকার সম্পাদকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া রাসিক প্রশাসক রাজশাহীর সার্বিক উন্নয়নে রাজশাহী এডিটরস ফোরামের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আস্থা ও বিশ্বাসের সাথে দায়িত্ব প্রদান করেছেন। আমি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে পরিচিত রাজশাহী নগরীকে আরো সবুজ, সুন্দর ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করতে চাই। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে পাইলট প্রকল্প হিসেবে ১০ দিনব্যাপী ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নগরীর খানাখন্দযুক্ত সড়কসমূহ চিহ্নিত করে মেরামত কাজ শুরু হয়েছে। সুন্দর নগরীকে আরও উন্নত করতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে চাই।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।


আরো খবর