• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অগ্নিবীণা সাহিত্য পরিষদের সভাপতি রাবেয়া, সম্পাদক আশিক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
অগ্নিবীণা সাহিত্য পরিষদের সভাপতি রাবেয়া, সম্পাদক আশিক
অগ্নিবীণা সাহিত্য পরিষদের সভাপতি রাবেয়া, সম্পাদক আশিক

রাজশাহী কলেজের বাংলা বিভাগ পরিচালিত অগ্নিবীণা সাহিত্য পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজের বাংলা বিভাগের স্নাতোকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী রাবেয়া খাতুনকে সভাপতি ও স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিক আলীকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

Advertisements

মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী কলেজের শহীদ রায়হান আলী ভবনের ৮০২ কক্ষে স্নাতক শেষ বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু ইউনুছ আলী। এছাড়াও এসময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.শিখা সরকার ও বাংলা বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

নবগঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো: হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সাকিল, দপ্তর সম্পাদক মাহী উল বিন নূর, সাংস্কৃতিক সম্পাদক হিয়া বসাক, প্রচার সম্পাদক জুবায়ের আহম্মেদ। কমিটি ঘোষণার পর কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অগ্নিবীণা সাহিত্য পরিষদের কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


আরো খবর