• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী জেলা বই বাঁধাই ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১ মে, ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহী জেলা বই বাঁধাই ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে।

Advertisements

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ষষ্ঠীতলা মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহিলা কলেজ ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ”, “দুনিয়ার মজদুর এক হও”, “বাংলার মেহেনতি মানুষ জাগো” এমন নানা স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


আরো খবর