• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আরসিআরইউ’র ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আরসিআরইউ’র ফুলেল শুভেচ্ছা
দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আরসিআরইউ’র ফুলেল শুভেচ্ছা

জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র (আরসিআরইউ) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অলকার মোড়ে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবীব অপুকে এই শুভেচ্ছা জানানো হয়।

Advertisements

এ সময় আরসিআরইউ নেতৃবৃন্দ বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে দেশ রূপান্তর যে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অটুট থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলিম বলেন, দেশ রূপান্তর সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করেছে এই গৌরবময় মুহূর্তে পত্রিকাটির প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান বজায় রেখে ভবিষ্যতেও তারা তাদের ধারাবাহিকতা অটুট রাখবে এটাই আমাদের প্রত্যাশা।


আরো খবর