• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা। বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

Advertisements

সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ৫ আগস্টের আগে এবং ৫ আগস্টের পরে সারা বাংলাদেশের ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করেছে। এ গুপ্ত রাজনীতি করতে যেয়ে সাধারণ শিক্ষার্থী সেজে তারা আজ ছাত্রলীগকে শক্তিশালী করেছে। চট্টগ্রামে তাদের গুপ্ত রাজনীতির প্রতিবাদ করতে গেলে তারা হামলা করেছে। আমরা রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশের আরো কোন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলবে না। যদি রাজনীতি করতে হয় তাহলে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। যদি আপনারা গুপ্ত রাজনীতি করতে চান তাহলে আমরা প্রতিহত করবো।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদ, জাহিদ হাসান, আবু মুসা, রুহুল আমিন, সৌরভ প্রামানিক, মিজানুর রহমান, উজ্জল মিয়া, মোঃ শাকিল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা।


আরো খবর